পরিবেশচক্র বলতে আমরা বুঝি প্রাণীজগৎ, তার পারিপার্শিক পরিবেশ, এবং বিভিন্ন ভৌত পদার্থের সহিত প্রাণী জগতের বিক্রিয়া। পরিবেশচক্র একটি মুক্ত কার্য্যকরী একক যার মধ্যে অজৈব (যথা ভূমি, জল, আলো, অজৈব পদার্থ এবং আবহাওয়া), জৈব (যথা উদ্ভিদ, প্রাণী, জীবানু ইত্যাদি যাদের উৎপাদক কিংবা গ্রাহক রূপে পরিগণিত করা যায়)এবং সাংস্কৃতিক উপাদান বর্তমান।
পরিবেশচক্র কখনো একখণ্ড ভূমির ন্যায় ক্ষুদ্র, কখনো বা সমুদ্রের ন্যায় বিশাল। পৃথিবীর বিভিন্ন প্রধান বিচরণক্ষেত্র বোঝাতে এটা ব্যবহার হয়। পৃথিবীব্যাপী প্রধান পরিবেশ চক্রের অন্যতম হল সুমেরু অঞ্চলীয় পরিবেশচক্র; গিরিশৃঙ্গ অঞ্চলীয় পরিবেশচক্র- যা মূলতঃ দিগন্তবিস্তৃত বৃক্ষহীন সমতলভূমি স্বল্প-উদ্ভিদ বিশিষ্ঠ অঞ্চল; বনাঞ্চলপ্রধান পরিবেশ চক্র- যেখানে ভূমধ্যসাগরীয় চিরহরিৎ বনাঞ্চল; পর্ণমোচী এবং মিশ্র বনাঞ্চল; উষ্ণ অঞ্চলীয় বর্ষণ-বনাঞ্চল প্রভৃতি। মরুঅঞ্চলও একটি বিচিত্র পরিবেশচক্রের উদাহরণ। মিষ্ট জলসম্পর্কিত পরিবেশচক্রের অন্তর্গত হ্রদ, নদী এবং জলাভূমি। কিন্তু বৈচিত্রের দিকথেকে সর্ববৃহৎ পরিবেশচক্র হল সামুদ্রিক পরিবেশচক্র। প্রবালপ্রাচীর লবানক্ত জলাভূমির পরিবেশচক্র, সামুদ্রিক তৃণভূমি এবং অন্যান্য অগভীর উপকূল পরিবেশক্ষেত্রের অন্তর্গত। কিন্তু এর বাইরেও এক উন্মুক্ত বিশাল মায়াবী সামুদ্রিক জলরাশি আছে যে ব্যাপারে আমাদের জ্ঞান অতি সীমিত।
পরিবেশচক্র আমাদের সামাজিক উন্নতির প্রধান অবলম্বন। খাদ্য, রীতি, আমোদ-প্রমোদ এবং আধ্যাত্বিক বিষয়ে পরিবেশচক্রই সমাজের চাহিদা মেটায়। আমরা সকলেই প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে শস্য, খাদ্য, পাণীয়, অক্সিজেন্ আর বন্য প্রাণীর জন্য পরিবেশের উপর নির্ভরশীল।
জলবায়ু পরিবেশচক্রের একটি অখন্ড অংশ। জলবায়ু পরিবর্তন পরিবেশচক্রের ওপর সম্ভাব্য অধিক চাপ ফেলতে পারে, এবং পরিবেশচক্রের বিশেষ কাজে বদল আনতে পারে। এর ফলে পরিবেশচক্র আমাদের সমাজে যে সমস্থ সম্পদ এবং পরিষেবা দেয় তারও বিবর্তন ঘটতে পারে। যে কোন নতুন অবস্থাতে, কিছু প্রাণী পরিবর্তনের দ্বারা উপযোগ করতে সক্ষম হয়, কিন্তু অন্যরা তা করতে পারে না। জলবায়ু পরিবর্তন গুনতিকয়েক গাছপালা অথবা পতঙ্গের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করতে পারে; কিন্তু বিভিন্ন প্রাকৃতিক আশ্রয় ধংশের ফলে বাকি সব প্রজাতি লুপ্তও হয়ে যেতে পারে। অন্যান্য বিপদ সংকেত হল নির্দিষ্ট প্রজাতির কম্তিমান সংখ্যা, অথবা তাদের অত্যন্ত সীমিত তাপমাত্রা সহনশীলতা। মানবিক ক্রিয়াকর্মও এই ক্ষেত্রে একটা বড় প্রতিদ্বন্দিতা। জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন নৃবিজ্ঞান ভিত্তিক ক্রিয়াকলাপ উন্নত এবং উন্নয়নশীল দেশ উভয়ের প্রাকৃতিক ঐতিহ্য এবং বন্যজীবিকায় অধিক মাত্রায় ক্ষতি ঘটাচ্ছে।
আই.পি.সি.সির চতুর্থ নির্ধারণের মতে, ২১এ শতাব্দিতে আমাদের পরিবেশচক্রের সমন্বয়সাধন ক্ষমতাকে বাধা দেবে কিছু অভূতপূর্ব বিষয়ের সম্মিলন- জলবায়ু পরিবর্তন, অধিক মাত্রায় প্রাকৃতিক বিপর্যয়(যথা বন্যা, অনাবৃষ্টি ও অগ্নিকান্ড), জৈবিক আক্রমনের হারের বৃদ্ধি এবং কার্বন ডাই অক্সাইড্ উৎপাদনের বৃদ্ধির দরুন মহাসাগর অম্লকরণ।
Translated into Bengali by Saheli Nath
Ecosystems and Climate Change Research Priorities for the U.S. Climate Change Science Program -Recommendations from the Scientific Community
Environmental Literacy Council
Reef Restoration: Concepts and Guidelines
Invasive Species and Climate Change
Whales: Even Giants Aren't Safe
Beetle-Battle: A Threat to the World's Forests
Film Sparks Discussion of Penguins' Fate
Climate Change Threatens Reindeer and Arctic People
Will Climate Change Wipe Out the Polar Bear?
Where Will All the Fish Have Gone?
Flying is No Escape: Migratory Birds
Seals and Their Race Against Climate Change
Biodiversity and Climate Change
|
Join the Climate Institute e-news mailing list: |
© 2007 - 2010 Climate Institute All Rights Reserved |
900 17th St. NW, Suite 700, Washington, DC 20006 Phone: +1-202-552-4723 Fax: +1-202-737-6410 info@climate.org |