কৃষি
ফসল বৃদ্ধির প্রধান সহায়ক হল সৌর বিকিরণ, তাপমাত্রা, এবং বৃষ্টি । অতএব, চাষ জলবায়ু পরিবর্তনের ওপর উচ্চভাবে নির্ভরশীল| শ্রমশিল্পসংক্রান্ত আবর্তন থেকে, মানুষ পরিবেশ দুষনকারী গ্যাসের অত্যাধিক ব্যবহার করেছে| ফলে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং জলচক্র ঘোরতর ভাবে প্রভাবিত হয়েছে| জলবায়ু পরিবর্তন কৃষিজ উৎপাদন, খাবার সরবরাহ এবং খাবার নিরাপত্তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে । সর্বোপরি, জলবায়ু পরিবর্তন চাষের উপর বিবর্তন আনতে সক্ষম। এই প্রভাব জীব-পদার্থবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান এবং অর্থনৈতিক রূপ নিতে পারে:
- জলবায়ু এবং কৃষিবিষয়ক অঞ্চলের মেরুকরন
- তাপমাত্রা বৃদ্ধির দরুন উৎপাদন নকশাতে পরিবর্তন
- বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড্ বৃদ্ধির দরুন ফসল উৎপাদনের বৃদ্ধি
- বৃষ্টিপাতের নকশাতে পরিবর্তন
- ভূমিহীন এবং গরীব কৃষকের অধিক বিপন্নতা
উপরন্তু, আনুমান করা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের এক-তৃতীয়াংশের জন্য কৃষিকর্ম দায়ী। এটি সাধারনভাবে সম্মত যে কার্বন ডাই অক্সাইড্ উৎপাদনের প্রায় ২৫% উৎস কৃষিকর্ম, বনভূমি ধ্বংসকারী কাজ, জৈবীক দহন এবং জীবাশ্ম শক্তির ব্যবহার। বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অধিকাংশই গৃহনির্গত বর্জ্য, বনদাহন এবং নিম্নভূমিতে ধান চাষ হতে নির্গত। শতকরা ৭০ ভাগ নাইট্রাস অক্সাইড্ উৎপাদিত হয় প্রথাগত ভুমিকর্ষণ আর সারের ব্যবহারের জন্য। বিভিন্ন সরকার নির্বাচিত প্রতিনিধিগণের মতে পরিবেশ দুষনকারী গ্যাস উৎপাদনের জন্য বিগত ২৫০ বৎসর যাবৎ জীবাশ্ন জ্বালানি, ভূমির ব্যবহার এবং কৃষিকর্মই দায়ী।ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা অনুযায়ী শস্য উৎপাদনের জন্য বিগত কয়েক শত বছরযাবৎ মানুষ কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অভিনবত্ব এবং যান্ত্রিক অগ্রগতি লাভ করেছে। কৃষিক্ষেত্রে নিবিড় পদ্ধতি প্রয়োগই পরিবেশের উপর ধংসকারী প্রভাব বিস্তার করেছে।গ্যাস নির্গমন এবং ভূমিব্যবহারের প্রভাবের জন্য কৃষিক্ষেত্রকে বিশেষ ভাবে চিন্হিত করা হয়েছে। কৃষিকর্ম বিভিন্নভাবে পরিবেশ দুষণকারী গ্যাস বৃদ্ধির সহায়ক হতে পারে।উদাহরণ স্বরূপ বলা যায়:
- কৃষিভূমি এবং পশুপালন ভূমির জন্য বনভূমি ধ্বংসের কারণে কার্বন ডাই অক্সাইড্ নির্গমন বৃদ্ধি পেয়েছে
- ধান চাষ এবং পশুপালন মিথেন গ্যসের উৎপন্নের প্রধান কারণ
- সারপ্রয়োগ জনিত নাইট্রাস অক্সাইড্ গ্যাস নির্গমের পরিমান বৃদ্ধির সহায়ক
সামূহিক বিচারে কৃষিকর্ম শতকরা ৫৪ মিথেন উৎপাদন এবং শতকরা ৮০ শতাংশ নাইট্রাস অক্সাইড্ উৎপন্নের কারণ।প্রকৃতপক্ষে কার্বন ডাই অক্সাইড্ উত্পাদনের প্রায় সমস্তটাই কৃষিকর্মের সঙ্গে জড়িত।ভূমি পরিষ্কারের জন্য বনভূমি ধংসও আঞ্চলিকভাবে কার্বন ডাই অক্সাইড্ পুনর্গ্রহন প্রভাবিত করে।এর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড্, যা পরিবেশ দুষণ কারী গ্যাসের মধ্যে অন্যতম, বৃদ্ধি পায়। পৃথিবীব্যাপী পশুপালন শতকরা ৭০ ভাগ কৃষিভূমি ব্যবহারের জন্য দায়ী।সমগ্র পৃথিবীর স্থল ভূমির আয়তনের ভিত্তিতে এটি ৩০ শতাংশ।
Translated into Bengali by Saheli Nath
Articles about Agriculture
Climate Change & Food Security
The Challenges of Producing Food on a Warming Planet
Reducing Our Food's Impact on Climate Change
Green Roofs for Urban Food Security and Environmental Sustainability
Case Study: Agriculture in Thailand